1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ৬ জন জুয়াড়ি আটক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

রাজশাহীতে ৬ জন জুয়াড়ি আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

রাজশাহী মহানগরীতে ৬ জন জুয়াড়িকে জুয়া খেলার উপকরণসহ আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন, নগরীর মতিহার থানার তালাইমারী বালুরঘাট এলাকার মৃত আসলামের ছেলে শহিদ (৪০) ও মৃত নাজিম উদ্দিনের ছেলে হাবিব (৩০), তালাইমারী পাওয়ার হাউজপাড়া এলাকার সন্তোষ কুন্ডুর ছেলে সনজিবন কুন্ডু (৫০), তালাইমারী বাজে কাজলা এলাকার বাচ্চুর ছেলে নয়ন (৩০), নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন তালাইমারী এলাকার সবুর শেখের ছেলে মানিক

মিয়া (৪৮) ও তালাইমারী বাবর আলী রোডের আবু বক্করের ছেলে সেলিম রেজা (৪৪)। গত মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত গভীর রাতে নগরীর তালাইমারী বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বালুরঘাট এলাকায় জুয়াড়িরা জুয়া খেলছে। বিষয়টি জানতে পেরে ডিবির ওই দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team