1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে দেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

রাজশাহীতে দেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৯ লিটার দেশি মদসহ সজল মিয়া ওরফে মুনসুর (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী পাবনা জেলার সাথিয়া উপজেলার গোপালপুর পূর্বপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন কাজলা গ্রামে অভিযান চালিয়ে ৯.৩৭৫ লিটার দেশি মদসহ মাদক ব্যবসায়ী সজল মিয়া ওরফে মুনসুরকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team