1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

রাজশাহী মহানগরীতে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীরা হলো, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে মইদুল ইসলাম তুহিন(৩২), হড়গ্রাম বাজার এলাকার সাইদুর রহমানের ছেলে সোহানুর রহমান শোভন (২৩) ও দামকুড়া থানার পুরাতন কসবা গ্রামের টেবলু আলীর ছেলে আদিল হোসেন(২৪) ।

পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় তিন ব্যাক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এরপর ডিবি পুলিশের ওই টিম ঘটনাস্থলে পৌঁছে মইদুল ইসলাম তুহিন, আদিল হোসেন ও সোহানুর রহমান শোভনকে গ্রেফতার করে। এসময় তাদের দখল হতে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team