1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে জোড়া খুনের ঘটনায় ১২ জন আটক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

রাজশাহীতে জোড়া খুনের ঘটনায় ১২ জন আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় ১২ আসামীকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো, নিলয়, শাওন, নকীম, বিদ্যুৎ, স্বপ্নীল, মোহাম্মদ আলী, রাতুল, মিঠু, জামাল, রফিক, মামুন, সম্রাট।
পুলিশ জানায় , গত ৩০ জুন দুুুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই জন খুন হয়। ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষই অভিযোগ দায়ের করলে রাজপাড়া থানায় দুইটি হত্যার মামলা রুজু হয়।

মামলা রুজুর পরপরই রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে মামলার মূল রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে রাজপাড়া থানা পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ সাজিদ হোসেনের দিক নির্দেশনায় মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মোতালেব হোসেন ও তার টিম ঘটনাস্থলের সংগৃহিত ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে  বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে উভয় মামলার মোট   ১২ জন আসামীকে গ্রেফতার করে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team