1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে গাঁজাসহ যুবক আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

রাজশাহীতে গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ মতিউর রহমান(৩২) নামের এক  যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত হলো, রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চক কাপাসিয়া হেদাতিপাড়া গ্রামের মোঃ শওকত আলীর ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, আরএমপি ডিবি’র একটি টিম মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচলনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানার গোয়াবাসিনা গ্রামে একজন ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের প্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক নির্দেশনা ও তত্বাবধানে এসআই মাহফুজুর রহমান ও তার টিম গত ২১ মে কাটাখালী থানার গোয়াবাসিনা গ্রামে অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে আটক করে। এসময় আটককৃত ব্যক্তির হেফাজত হতে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team