1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

মহাদেবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে, নওগাঁর মহাদেবপুরে সোমবার (৬ জুলাই) জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি অফিসার মোহাম্মদ নাহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নতুল নাঈম বিনতে আজজি, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মোঃ গোলাম রব্বানি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা সহকারী পল্লী উন্নয় অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউসিসির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, উপকারভূগী মোরশেদা বেগম, শৈকত হোসেন প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team