1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাঘায় গুলিতে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বাঘায় গুলিতে নিহত ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
রাজশাহী বাঘার পদ্মা চরের চৌমাদিয়া গ্রামে রশিদ বাহিনীর গুলিতে ইব্রাহিম (৩৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বাঘার চৌমাদিয়া বাজারে হঠাৎ করে বুধবার রাত সাড়ে নয়টার দিকে  রশিদ বাহিনীর প্রধান আব্দুর রশিদ অস্ত্র  নিয়ে ওই দোকানে হামলা চালায়। এক পর্যায়ে তারা ইব্রাহিমকে গুলি করে। এছাড়াও মোশারফ নামের অপর ১ জনকে অপহরণ করে নিয়ে চলে যাই। পরে ইব্রাহিমকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাস্তায় তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা আরো বলছেন, যারা গুলি করেছে তাদের শরীরে বিজিবির পোশাক ছিল। রশিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। 
এ বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত আ: বারী বলেন, গুলিতে ইব্রাহিম নামের একজন নিহত হয়েছে। খবর শুনে ঘটনাস্থলে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team