1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

রামেক হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দেড় মাস পরে  ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

 গত ১২ জুন করোনা ইউনিটে মৃত্যু হয়েছিলো সর্বনিম্ন ৪ জনের। এর পর দীর্ঘ ২ মাস পর গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০ এর নিচে ৯ জন হলো।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৩ এবং নেগেটিভ হয়ে আরও ১জন জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর ১, নাটোর ২, পাবনার ২, চাঁপাইনবাবগঞ্জে ১ এবং নওগাঁর ১ জন, মেহেরপুরের ১ জন ও কুষ্টিয়ার ১ জন আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৭জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৪২জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল থেকে কোরনা ও উপসর্গ নিয়ে ছুটি হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team