
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোসা. জোস্না আরা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী এলাকার বাসিন্দা।
বুধবার (৭ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত জোস্না আরাকে ৬ অক্টোবর দুপুর ১২টা ৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাত ২টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম’ উল্লেখ করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৪৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের ৭ অক্টোবরের তথ্য অনুযায়ী, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৭৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পাওয়া রোগীর তুলনায় নতুনগত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পাওয়া রোগীর তুলনায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২০ জন বেশি। ফলে এক দিনের ব্যবধানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।