1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী মেডিকেলে একদিনে করোনায় ২০ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

রাজশাহী মেডিকেলে একদিনে করোনায় ২০ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ৮ জন, নাটোরের ৫ জন, পাবনার ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাওগাঁ ২ জন করে মারা গিয়েছেন।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ৫০ তম দিনে মোট ৭১২ জনের মৃত্যু হলো।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪৯২ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১১৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৯৬%।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরেও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪৫৪টি এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৪৮০ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬০ জন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team