1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ৬ জন জুয়াড়ি আটক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

রাজশাহীতে ৬ জন জুয়াড়ি আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও টাকাসহ ৬ জন জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলো, মকসেদ (৫০), হোসেন (৪৫), লাল মাহমুদ (৩৮), মঞ্জুর হোসেন (৩০), রাসেল ইসলাম (২৬) ও ফরহাদ (২৫)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গত বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরের বড় বনগ্রাম এলাকায় জুয়াড়িরা জুয়া খেলছে। বিষয়টি জানতে পেরে ডিবির ওই টিম তাৎক্ষণিক নগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম শেখপাড়া খলিল সরকারের মোড় এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে। এ সময় আসামীদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team