1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েশী রায়ে সাজা প্রদানের প্রতিবাদে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ জানুয়ারী শনিবার বেলা ১১টার দিকে নগর বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাাদক রুহুল আমিন বাবলু, সহ-সভাপতি বৃন্দ রান্টু, আফরোজ, হিমেল, মামুন, আবদুল কাদের বকুল, দফতর সম্পাদক রাজিভ উল ইসলাম ডিনপল, মহানগর স্বেচ্ছসেবক

দলের সভাপতি জাকির হোসেন রিমন, ছাত্রদল রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি শাহমখদুম থানা যুবদলের আহবায়ক নাসিম খাঁন, চন্দ্রিমা থানা যযুবদল আহবায়ব ফাইজুল ইসলাম ফাহি, কাঁশিয়াডান্গা থানা যুবদল আহবায়ক আনোয়ারুল ইসলাম সহ বিভিন্ন থানার যুগ্মআহবায়কবৃন্দ। সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team