1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে তিনজন আহত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

রাজশাহীতে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে তিনজন আহত

  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালি পালপাড়া এলাকায় ফায়ার সার্ভিসের একটি গাড়ি উল্টে তিন কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে সজীব নামের একজনকে ট্যাক্সের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আজ বুধবার ২০ জানুয়ারি এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ বুধবার ফায়ার সার্ভিসের একটি গাড়ী পালপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি পালপাড়ার কাছে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে যায়। এতে অন্তত তিনজন কর্মী আহত হয়। এর মধ্যে একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই রুহুল আমিন বলেন, একজন ফায়ার সার্ভিস কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team