1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাঘায় ইমো ও বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য আটক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বাঘায় ইমো ও বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

রাজশাহীর বাঘায় ইমো হ্যাকিং ও বিকাশ প্রতারক চক্রের ৬ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের সামসুল সরকারের সেলিম রেজা (২৪), আনিসুল মোল্লার ছেলে সাদিকুর ইসলাম (২৪), ইতিম বিশ্বাসের ছেলে শান্ত  বিশ্বাস (২১), আবুল হোসেনের ছেলে আবু জাফর (১৯), মৃত আবুল কাশেমের ছেলে রবিন ইসলাম (২২), ও মৃত তাজ মোহাম্মাদের ছেলে ইসরাফিল হোসেন (৩০)। গত শনিবার (১০ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন খেড়ুর মোড় এলাকায় এবং বাঘা থানার আলাইপুর এলাকায় কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই ৬ জনকে

আটক করে। আটক ৬ জন আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team