1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় পরকিয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

পুঠিয়ায় পরকিয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী পরকিয়া করছে এমন সন্দেহে মাছুরা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করেছেন। অপরদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। আজ শনিবার ভোর রাতের দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া-দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাছুরা বেগমের স্বামীর নাম হাবিবুর রহমান (৬০)।
শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে গত ভোররাতে হাবিবুর রহমান তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। জানাগেছে তাদের মধ্যে দীর্ঘদিন থেকে মতবিরোধ চলে আসছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে স্ত্রী অন্য পুরুষের সাথে পরকিয়া করার সন্দেহে দু’জনের মধ্যে দীর্ঘদিন থেকে মনমালিন্য হয়ে আসছিল। সে সূত্রে এই হত্যাকান্ড হতে পারে। পুলিশ খবর পেয়ে নিহেতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় জড়িত নিহতের স্বামীকে আটক করেছেন। এ ঘটনায় নিহতের ভাই মহসিন আলী শনিবার দুপুরে বাদী হয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team