
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবগত রাত থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে অবৈধ ভারতীয় গাড়ির যন্ত্রাংশ চুরির মামলায় ৩জন, ২গ্রাম হিরোইনসহ ১জন, ১৯ গ্রাম বৈদ্যুতিক সিলভারের তার উদ্ধারসহ ১জন এবং ৮ জন মাদকসেবী রয়েছে। ১৩ জন আটকের বিষয়টি গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আ’ইনশৃ’ঙ্খলা প’রিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধী দমনে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ২ গ্রাম হিরোইনসহ ১ জনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়। এছাড়া ১৯ কেজি বৈদ্যুতিক সিলভারের তার উদ্ধারসহ ১ জন চোরকে আটকসহ মাদক সেবনকারী ৮ জনকে ৩৪ ধারায় আটক করা হয়েছে। ওসি আরোও জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূ’ল এবং চুরির সিন্ডিকেট ভেঙে দিতে গোমস্তাপুর থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ১৩ আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।