1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আ.লীগ সন্ত্রাসী সংগঠন, তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে: দুদু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

আ.লীগ সন্ত্রাসী সংগঠন, তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে: দুদু

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। দেশে বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করাই তাদের কাজ। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল লেবার পার্টির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই। ভারত শেখ হাসিনাকে যতদিন কাছে রাখবে— শুধু বাংলাদেশ না সারাবিশ্বের কাছে নিন্দিত হবে।

এ সময় আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

খবর২৪ঘন্টা/এসএফ

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team