1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে যাবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে যাবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক: আগামী পাঁচ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ছিল, তা সরকার প্রথম সপ্তাহেই মওকুফ করেছে। এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে তিনি বলেন, শুরুতে ২২ হাজার কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সরাসরি কৃষির সঙ্গে যুক্ত ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কৃষিনির্ভর এলাকায় সংশ্লিষ্ট শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কোল্ড স্টোরেজ স্থাপনে আগ্রহ দেখিয়েছেন এবং সরকার এ বিষয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় অতীতেও কাজ করেছে বিএনপি এবং ভবিষ্যতেও করবে। দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে।

দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা কামনা করে তারেক রহমান বলেন, এই সরকার জনগণের সরকার এবং এর লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন।

সরকারের পক্ষ থেকে কৃষকদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে ১০টি সুবিধা সংবলিত ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে বলেও জানান তিনি।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team