1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সুজানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সুজানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

পাবনা প্রতিনিধি:“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও সোমবার প্রথম বারেরমতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে এক আলোচনা সভা, চেক বিতরণ, র‌্যালি, বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণের আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য এ্যাডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ওয়াসিম খান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলী, অধ্যক্ষ নাদের হোসেন ও সমবায়ী মোঃ ফরিদ উদ্দিন। শেষে প্রধান অতিথি সেলিম রেজা হাবিব সমবায়ীদের মাঝে চেক ও বৃক্ষ বিতরণ এবং উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team