1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সারাদেশে ট্রেন চলাচল বন্ধ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

রেলওয়ের রানিং স্টাফদের পেনশনের সঙ্গে মাইলেজ সুবিধা প্রত্যাহার করে নেয়ার প্রতিবাদে আজ সকাল ছয়টা থেকে   অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রাজশাহীসহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। আজ বুধবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে রাজশাহী ও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার গোলাম মোস্তফা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

তিনি বলেন, রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে ড্রাইভাররা ট্রেন চালানো বন্ধ করে দিয়েছে। ফলে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল ৬টা থেকে দেশের সব জায়গায় একযোগে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে আলোচনা চলছে। সমাধান হলে ট্রেন চলাচল শুরু হবে।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team