1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ: মন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ: মন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

নিউজ ডেস্ক: সড়ক প্রশস্তকরণ ও সড়কের অবকাঠামো উন্নয়নে ভূমি অধিগ্রহণ বড় সমস্যা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এজন্য বড় প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন বলেও জানিয়েছেন মন্ত্রী।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের পঞ্চম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে এ কার্য-অধিবেশন হয়।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পে কাজ করতে আমরা তাদের (ডিসি) সহযোগিতা চেয়েছি। বড় প্রকল্প করতে গিয়ে ভূমি অধিগ্রহণ একটি বড় সমস্যা। ঢাকা-সিলেট মহাসড়ক করতে গিয়ে চার বছরেও ভূমি অধিগ্রহণ শেষ হয়নি। আমি দায়িত্বে নেওয়ার সময় ২০ শতাংশ (ভূমি অধিগ্রহণ) হয়েছিল, দুই মাসের মধ্যে সেটি ৪৬ শতাংশ হয়েছে, আগামী দুই মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

মন্ত্রী বলেন, অনেক প্রকল্প আছে রাস্তার দুপাশ দখল, রাস্তার ওপরে বাজার, অনেক সময় গরুর হাট চলে আসে, অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড আছে সেগুলো অপসারণ করা দরকার। নদীগুলো বা সরকারি জায়গা ক্রমাগত দখল হয়। কোনো কোনো সময় যানবাহনে বিশেষ করে ট্রাক-কাভার্ডভ্যান যে ভার বহন করার কথা তার থেকে ২-৩ গুণ ভার বহন করে, সে বিষয়ে ডিসিদের মনোযোগ দিতে বলা হয়েছে।

রবিউল আলম বলেন, রাস্তা প্রশস্ত করার চাহিদা বাংলাদেশে আছে, প্রয়োজনও আছে। এই দুই মাসে সংসদ সদস্যরা যে ডিও দিয়েছেন তাতে রাস্তা প্রশস্ত করতে ৩ লাখ কোটি টাকা লাগবে। বাজেটে পাবেন আপনি সর্বোচ্চ ৪০ হাজার কোটি টাকা, এর আগের বাজেটের অভিজ্ঞতা থেকে বলছি। প্রাধিকার বা অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষভাবে, অগ্রাধিকার ভিত্তিতে সরকার প্রকল্প বাস্তবায়ন করতে চাইছে।

মন্ত্রী বলেন, গত ঈদে দেড় কোটি মানুষ ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়েছিলেন এবার এই সংখ্যা আড়াই কোটি হয়ে যাবে। ফলে চ্যালেঞ্জ আরও বেশি। কারণ যানবাহনের চাপ আরও বেশি হবে। প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, আমরা কাজ করছি।

গরুর হাটে চাঁদাবাজি নিয়ে এক প্রশ্নে রবিউল আলম বলেন, এটি আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই দেখবে। সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। চাঁদাবাজি একটি অপরাধ। যারা চাঁদাবাজি করছেন তাদের নিয়ন্ত্রণ করা হবে, আইনের আওতায় আনা হবে এবং আইনের আওতায় আনা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team