1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মিলার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মিলার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: কেয়ার বাংলাদেশের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার ও বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং কান্ট্রি ডিরেক্টর রাম দাস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানায় কেয়ার বাংলাদেশ।

১৯৪৯ সাল থেকে বাংলাদেশের জনগণের সঙ্গে কেয়ার বাংলাদেশের অংশীদারিত্বের যাত্রা ভাগ করে নেন তারা।

কেয়ার বাংলাদেশের প্রতিনিধি দল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কয়েক দশকের দীর্ঘ অবদানের কথা তুলে ধরেন এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা, তরুণদের দক্ষতা ও উদ্যোক্তা এবং জলবায়ু সহনশীলতা উন্নয়নে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

কেয়ারের দীর্ঘদিনের কাজের প্রশংসা এবং আরও সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক বাংলাদেশের সমর্থনে আমাদের প্রচেষ্টা আরও সম্প্রসারিত করার জন্য রাষ্ট্রপতির আহ্বানে আমরা উৎসাহিত বলে জানায় কেয়ার বাংলাদেশ।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team