1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছানো প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান এ সফর করছেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল ‘বুঙ্গা রায়া কমপ্লেক্স’-এ অবতরণ করে।

বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী গার্ড অব অনার জানানো হয়। সুসজ্জিত বাহিনীর অংশগ্রহণে গার্ড অব অনারের সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

ভিভিআইপি টার্মিনালে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় তার সহধর্মিণী জুবাইদা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিশু মাইসা নুর আইশা।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকাসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে পরে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের ‘শাংগ্রি-লা’ হোটেলে নেওয়া হয়, যেখানে তিনি ও তার সফরসঙ্গীরা অবস্থান করবেন। সফর উপলক্ষে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। এই সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত বৈঠক ও দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের আলোচনা হবে। বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

এই সফরে পর্যটন ও সংস্কৃতি খাতে সহযোগিতা বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team