1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভূমিকম্পে আগাম সতর্কতা বিষয়ে সহযোগিতার আশ্বাস ইইউ রাষ্ট্রদূতের - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ভূমিকম্পে আগাম সতর্কতা বিষয়ে সহযোগিতার আশ্বাস ইইউ রাষ্ট্রদূতের

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্পে উদ্ধার অভিযান, আগাম সতর্কতা, রেসকিউ সেন্টার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (১৫ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাতের সময় এ আশ্বাস দেন তিনি।

এসময় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করে ইউরোপীয় ইউনিয়ন। দুর্যোগপূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন ত্রাণ তৎপরতা এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত মিলার।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্বাচিত সরকারের সময়ে আরও নিবিড় ও গভীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান এবং বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/এফসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team