1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিশ্বের ৬১ দেশ থেকে বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

বিশ্বের ৬১ দেশ থেকে বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর

  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

সম্প্রতি মহামারি করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ড ছাড়া ইউরোপের ৪৯টি দেশ এবং বিশ্বের অন্যান্য ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী পরিবহন প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শুক্রবার (২ এপ্রিল) দিনগত রাত ১২টা ১ মিনিটে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে বিমান প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

বাংলাদেশে বিশ্বের ৬১ দেশর বিমান প্রবেশের এই নিষেধাজ্ঞা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। সেই সঙ্গে রাত ১২টার পর আগতদের ১৪ দিনের হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বিধিনিষেধও জারি করা হয়েছে। সুষ্ঠুভাবে কোয়ারেন্টাইন প্রতিপালনে প্রয়োজনে আলোচনা সাপেক্ষে যাত্রীদের পোসপোর্ট জমা রাখার পরিকল্পনাও করছে বেবিচাক।

এই নিষেধাজ্ঞার আওতায় ইউরোপের বাইরে ১২টি দেশ হলো- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউদ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team