1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

চ্যানেল আই সেরা কন্ঠ থেকে কন্ঠের জাদুতে মুগ্ধ করে পথচলা ইমরান মাহমুদুলের। একক অ্যালবাম,মিক্সড অ্যালবামের গানেও অনেকগুলো প্রশংসিত গান উপহার দিয়েছেন।

চলচ্চিত্রের গানেও এই সময়ের বেশ জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল এবার বিয়ে করলেন। কনের নাম- মেহের আয়াত জেরিন।

গানের পাশাপাশি সংসার শুরু করেছেন ইমরান। এজন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়ে ইমরান মাহমুদুল তার ফেসবুকে লিখেছেন- আলহামদুলিল্লাহ
বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে,২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিক ভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।

তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ ।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team