1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বায়ুদূষণের শীর্ষে ঢাকা, দিল্লি দ্বিতীয় - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

বায়ুদূষণের শীর্ষে ঢাকা, দিল্লি দ্বিতীয়

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

নিউজ ডেস্ক: বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। অন্যদিকে, ভারতের দিল্লি রয়েছে দ্বিতীয় নম্বরে। সোমবার (৮ মে) সকাল ৯টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

দূষণ তালিকার তথ্য বলছে, ঢাকার দূষণ স্কোর ১৯৫ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর। দিল্লির দূষণ স্কোর ১৫৭ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team