1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাঘায় সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

বাঘায় সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
সড়ক দুর্ঘটনা

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সৌদি প্রবাসি তুহিন হোসেন (৪০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপুর এনামুল হকের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে। নিহত তুহিন হোসেন উপজেলার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
জানা গেছে, নিহত তুহিন হোসেন গত ১৩ দিন আগে সৌদি আরব থেকে নিজ বাড়িতে আসেন। গতকাল তিনি চন্ডিপুর দিয়ে যাওয়ার সময় একটি ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাঘা থানারর অফিসার ইনর্চাজ ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ইটবাহী ট্রলি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ট্রলির ডাইভার পলাতক রয়েছে। এ বিষয়ে নিহতের স্বজনরা অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team