1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রধানমন্ত্রীকে দেখে স্লোগান ‘ডিএমসির দুলাভাই, ডিএমসিতে স্বাগতম’ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে দেখে স্লোগান ‘ডিএমসির দুলাভাই, ডিএমসিতে স্বাগতম’

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নিউজ ডেস্ক: ‘ডিএমসির দুলাভাই, ডিএমসিতে স্বাগতম’—স্লোগানে স্লোগানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্পাসের শহীদ ডা. মিলন অডিটরিয়াম মুখরিত হয়ে উঠেছিল। শনিবার (১১ জুলাই) ঢামেকের ৮১তম জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান অডিটরিয়ামে পা রাখতেই চিকিৎসক ও শিক্ষার্থীরা সমস্বরে স্বাগত জানিয়ে উচ্ছসিত কণ্ঠে এ স্লোগান দিতে থাকেন। এ ডাক শুনে তারেক রহমান ও ডা. জুবাইদাও মুচকি হাসেন।

ডিএমসিয়ানদের এ স্লোগানের কারণ প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান নিজেও ডিএমসিরই ছাত্রী। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান থেকেই তিনি এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মাস্টার্স শেষ করে ১৯৯৫ সালের বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

সেই মেধাবী ছাত্রীর স্বামী যখন আজ প্রধানমন্ত্রী হিসেবে ক্যাম্পাসে আসেন তখন শিক্ষার্থীদের কাছে তিনি তো ‘দুলাভাই’ ডাকই শুনবেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে সহধর্মিনী চিন্তাভাবনা করেন বলে তারেক রহমানও অনুষ্ঠানে একাধিকবার জানান। অনুষ্ঠানের একপর্যায়ে তারেক রহমান স্ত্রী সূত্রে শ্যালিকাদের সঙ্গে মোবাইল ফোনে সেলফিও তোলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে শ্যালিকারাও ছিলেন ভীষণ উচ্ছ্বসিত।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি ডে-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। তিনি গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তার পাশের আসনে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। পরে ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

তিনি সেখানে পৌঁছানোর পর ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ-সংক্রান্ত উপস্থাপনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। পরে ক্যাম্পাস প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ করেন। এ ছাড়া ডিএমসি-ডে উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team