1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোর প্রেসক্লাবের ৪২ বর্ষে পদার্পণ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

নাটোর প্রেসক্লাবের ৪২ বর্ষে পদার্পণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মে, ২০১৮
khobor24ghonta.com

নাটোর প্রতিনিধি: আজ থেকে নাটোর প্রেসক্লাব ৪২তম বর্ষে পদার্পণ করছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভাশেষে কেক কাটা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, রাস্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে প্রেসক্লাবের সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের লেখনীতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের ত্রুটি-বিচ্যুতি উঠে আসছে। ফলে জীবন সুন্দর হচ্ছে ও সমাজ বাসযোগ্য থাকছে। আগামী দিনগুলোতে নাটোর প্রেসক্লাব সাধারণ মানুষের আশা-আকাংখার কেন্দ্রবিন্দুতে পরিণত হোক বলে বক্তারা আশা প্রকাশ করেন।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাজ্জাকুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাটোর প্রেসক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর কালেক্টরেট এর এনডিসি অনিন্দ্য মন্ডল, সিনিয়র রিপোর্টার এস এম সেদরুল হুদা ডেভিড ও এস এম মনজুর-উল-হাসান, নাটোর প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক উত্তরবঙ্গ বার্তার সম্পাদক এডভোকেট মালেক শেখ, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন, যুগ্ম সম্পাদক ইসাহাক আলী ও এনটিভি’র স্টাফ রিপোর্টার হালিম খান। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team