1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নওগাঁয় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

নওগাঁয় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিবেদক: নওগায় নওগাঁর মান্দা উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাইজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাইজুল উপজেলার দোসতী গ্রামের মৃত সবের মন্ডলের ছেলে।

বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত ) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাইজুলের সঙ্গে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে একই গ্রামের লুতু মেকারের ছেলে হৃদয়ে’র (২৪) বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে উপজেলার ঘাটকৈর মোল্লাপাড়া মোড়ের একটি চায়ের দোকান থেকে বুধবার রাতে তাইজুলকে ডেকে নিয়ে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় হৃদয়।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাইজুলকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই ঘটনার পর থেকে হৃদয়কে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team