1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিউজ ডেস্ক: দেশের ৭৫টি কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের নবম দিনে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ)-এর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর বিপরীতে বর্তমানে কারাগারগুলোতে বন্দি রয়েছেন ৭৭ হাজার ৪০ জন, যা ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ।

তিনি জানান, বন্দিদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৩৬ জন এবং নারী ২ হাজার ৭৭ জন। অতিরিক্ত বন্দির কারণে কিছু কারাগারে আবাসন সংকট দেখা দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, এ সমস্যা সমাধানে ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ), সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।

তিনি জানান, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প শেষ হলে ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বাড়বে এবং মোট ধারণক্ষমতা দাঁড়াবে ৪৮ হাজার ১৩১ জনে।

এছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণের প্রকল্পও গ্রহণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কারাগারগুলোর ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team