
নিউজ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বুধবার (২২ এপ্রিল) বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট অথচ উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। অর্থাৎ দিনে ২ হাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি; তাই লোডিশেডিং করতে বাধ্য হতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
লোডশেডিংয়ে মানুষের দুর্ভোগ হচ্ছে স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, স্বীকার করতে কোনো দ্বিধা নেই এই উত্তপ্ত গরমে আমাদের অনেকে বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হচ্ছেন। বিদ্যুৎ সমস্যা বর্তমান নির্বাচিত সরকারের নয়, বিগত ফ্যাস্টি সরকারের অব্যবস্থাপনার দায় আমাদের সবাইকে নিতে হচ্ছে। উৎপাদন ক্ষমতা কাগজে-কলমে বেশি থাকলেও বাস্তবতায় গড়মিল রয়েছে।’
জ্বালানি সংকট নিরসনে সরকারি-বিরোধীদল এক হয়েছে জানিয়ে অমিত বলেন, গতকাল জ্বালানি বিষয় নিয়ে সরকারি দল এবং বিরোধীদল বিষদ আলোচনা করেছে। এই আলোচনার সবচেয়ে বড় অর্জন যে টোন সেট হয়েছে অর্থাৎ ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করার। যার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ১০ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। এটা জাতির জন্য নতুন পথের দিশা হয়ে থাকবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই নিশ্চিত করার জন্য বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে পরামর্শ গ্রহণ করেছি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।