1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুন, ২০১৮

গোদাগাড়ী প্রতিনিধিঃ জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৮ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যাৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিচারক মন্ডলীর ফলাফলের উপর ভিত্তি করে প্রতিযোগিতের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে ফলাফল ঘোষণা করা হয়।

বক্তৃতার বিষয় ছিলো ‘‘নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও  সংরক্ষণ’’।

নির্ধারিত বিষয়ে প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করে গোদাগাড়ী কলেজের ছাত্রী শাহনাজ আক্তার রিক্তা, দ্বিতীয় স্থান অর্জন করেন মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী জেসমিন আক্তার ও তৃতীয়স্থান অর্জন করে একই স্কুলের ছাত্রী মাহমুদা আক্তার ।

পরে বিজয়ীদের মাঝে সনদপত্র ও উপরহার তুলেদেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল কবির,  গোদাগাড়ী বিদ্যুা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল হক, গোদাগাড়ী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান এবিএম কামারুজ্জামান বকুল, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন সুধিজন।

খবর ২৪ঘণ্টা/ নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team