1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গরিব মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন

গরিব মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

নিউজ ডেস্ক: ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে সমাজের সচ্ছল মানুষদের অসচ্ছল ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি তাদের আশপাশের অসচ্ছল মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে উঠতে সহযোগিতা করেন, তাহলে তা শুধু ব্যক্তি নয়, দেশের সামগ্রিক উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) রাজধানীর ধোলাইখালে আয়োজিত দোয়া মাহফিল, খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের সচ্ছল মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা করা উচিত, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।

তিনি বলেন, সচ্ছল ব্যক্তিরা যদি তাদের পার্শ্ববর্তী একজন অসচ্ছল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সহযোগিতা করেন, তাহলে দেশের উপকার হবে এবং রাষ্ট্র গঠনের কাজে অবদান রাখা সম্ভব হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন কীভাবে রাষ্ট্র গঠন করতে হয় এবং দেশকে এগিয়ে নিতে হয়। তিনি মানুষকে কঠোর পরিশ্রমের শিক্ষা দিয়েছেন।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এভাবেই একদিন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে এটি হোক আমাদের শপথ। এটিই হোক আমাদের প্রতিজ্ঞা।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team