1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ফাইল ছবি

নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা আরও সুদৃঢ় করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করে বিভিন্ন সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমসংশ্লিষ্ট সব পক্ষকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনার উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এর ফলে গণমাধ্যম খাতে ইতিবাচক ও দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, চলমান এ প্রক্রিয়ায় সরকার সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। একই সঙ্গে এ উদ্যোগ গণমাধ্যম খাতে প্রয়োজনীয় সংস্কারের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে সহায়ক হবে।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে সরকারের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা প্রয়োজন, যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে গণমাধ্যম খাতের বিভিন্ন অংশীজন, সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যম বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো ও কার্যপদ্ধতি নিয়ে কর্মশালায় মতবিনিময় করা হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team