1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আশিক বন্ধুর লেখা টাইটেল গানে প্রচার হচ্ছে ৩টি ধারাবাহিক নাটক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

আশিক বন্ধুর লেখা টাইটেল গানে প্রচার হচ্ছে ৩টি ধারাবাহিক নাটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

নতুন তিনটি ধারাবাহিক নাটক এর গান লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। আশিক বন্ধু’র লেখা টাইটেল গান নিয়ে আরটিভিতে প্রচার হচ্ছে -মেগা সিরিয়াল-গোলমাল। গােলমাল” প্রচার হচ্ছে মঙ্গল-বুধ ও বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মিনিটে৷

এছাড়াও আশিক বন্ধু’র লেখা গান নিয়ে এটিএন বাংলায় মঙ্গল ও বুধবার রাত ৮ টা ৪০ মিনিটে -ধারাবাহিক নাটক- স্বপ্নের রানী” এবং দীপ্ত টিভিতে নিয়মিত শনি থেকে বৃহস্পতিবার রাত রাত ৮ টায় প্রচার হচ্ছে মেগা সিরিয়াল -বকুলপুর’।

উল্লেখ্য এই তিনটি নাটকেরই পরিচালক কায়সার আহমেদ।
একসাথে প্রচার চলতি নতুন তিনটি ধারাবাহিক নাটকের টাইটেল গান লেখার অনুভূতি জানিয়ে বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু বলেন- বকুলপুর, গোলমাল, স্বপ্নের রানী ” এই তিনটি তারকাবহুল মেগা সিরিয়াল নাটকের গান লেখার অনুভূতি বেশ চমৎকার। ফেসবুকে, মেসেঞ্জার এবং ফোনে নিয়মিত অনেকের কাছ থেকে প্রশংসা পাচ্ছি। দারুণ সাড়া পাচ্ছি। এরই ধারাবাহিকতায় আগামীতে আরো ভালো ভালো গান লেখার সাহস ও অনুপ্রেরণা দিচ্ছেন মিডিয়ার অনেকেই।

এভাবেই সবার ভালবাসা ও সহযোগিতায় নাটকের গানের মান ও জনপ্রিয়তা অনেক উপরে ও সম্মানের শীর্ষে পৌঁছাতে চাই৷
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team