1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আমিশা প্যাটেলকে গ্রেপ্তারের নির্দেশ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

আমিশা প্যাটেলকে গ্রেপ্তারের নির্দেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

আমিশা প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার কাছ থেকে ৩২ দশমিক ২৫ লাখ টাকা ধার করেন সিনেমা নির্মাণের জন্য। এই সমঝোতায় অভিনেত্রী অভিযোগকারী সংস্থাকে দুটি চেক দেন, কিন্তু ব্যাংক থেকে জানানো হয়েছে যে, দুটি চেকই বাউন্স করেছে অর্থাৎ অচল।

চেক বাউন্সের মামলায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
ভারতের মধ্যপ্রদেশের ভোপাল জেলা ও দায়রা আদালত সোমবার (২৯ নভেম্বর) অভিনেত্রীর বিরুদ্ধে ৩২ দশমিক ২৫ লাখ রুপির চেক বাউন্সের মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার অভিনেত্রীর বিরুদ্ধে এ মামলা করেছিল।
সংস্থাটির পক্ষ থেকে আইনজীবী জানান, তাদের অভিযোগ আমিশা প্যাটেল ও তার সংস্থা ৩২ দশমিক ২৫ লাখ টাকা ধার করেন সিনেমা নির্মাণের জন্য। এই সমঝোতায় অভিনেত্রী অভিযোগকারী সংস্থাকে দুটি চেক দেন, কিন্তু ব্যাংক থেকে থেকে জানানো হয়েছে যে, দুটি চেকই বাউন্স করেছে অর্থাৎ অচল।

আগামী ৪ ডিসেম্বরে এই মামলার শুনানিতে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে।
এর আগেও চেক বাউন্সের মামলায় পড়েছেন অভিনেত্রী। ২০১৯ সালে ভারতের ঝাড়খন্ডের রাচির এক আদালত আমিশার বিরুদ্ধে চেক বাউন্স এবং প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
আগামীতে আমিশাকে দেখা যাবে এরপর থ্রিলার ঘরানার সিনেমা মিস্ট্রি অফ ট্যাটুতে। এতে আরও রয়েছেন, অর্জুন রামপাল ও ডেইজি শাহ।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team