1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাগাতিপাড়ায় খেজুর খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় খেজুর খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষন

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুলাই, ২০১৮

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় খেজুর খাওয়ানোর লোভ দেখিয়ে এক বখাটে কিশোরের বিরুদ্ধে পাঁচ বছরের এক অবুঝ শিশুকে ধর্ষনের অভিযোগ ওঠেছে। এঘটনায় বুধবার ধর্ষনের শিকার শিশুটির মা বাদি হয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেছেন।

মামলা ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত রোববার বিকালে বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধূলা করছিল শিশুটি। সেসময় উপজেলার গালিমপুর গ্রামের হক সাহেবের ছেলে আরিফুল ইসলাম (১৫) ওই শিশুটিকে খেজুর খেতে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে আরিফুল শিশুটিকে ধর্ষন করে। এক পর্যায়ে শিশুটির রক্ত ক্ষরণ শুরু হয়। পরে অসুস্থ অবস্থায় কাঁদতে কাঁদতে শিশুটি বাড়ি ফিরলে তার নিকট থেকে পরিবারের লোকজন ঘটনা জানতে পারেন। মান সম্মানের কথা

ভেবে প্রথমে বিষয়টি কাউকে কিছু জানাননি তারা। পরে অবস্থা বেগতিক হলে স্থানীয় বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করে। সেখানে তিন দিন চিকিৎসার পর মঙ্গলবার বিকালে শিশুটি বাড়ি ফিরে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফুল ও পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ ব্যাপারে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ মোহাম্মদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটি ওইদিন ভর্তি হলে পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদরের হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team