1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোর সিংড়ায় রমজানের পবিত্রতা রক্ষায় র‌্যালি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

নাটোর সিংড়ায় রমজানের পবিত্রতা রক্ষায় র‌্যালি

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মে, ২০১৮
khobor24ghonta.com

নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় রমজান মাসের পবিত্রতা রক্ষায় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইসলামী ফাউন্ডেশন সিংড়া উপজেলা শাখার আয়োজনে একটি র‌্যালি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিল্ড সুপার ভাইজার রুহুল কুদ্দুস রুহির সভাপতিত্বে ইসলাসী ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক,সিংড়া প্রেসক্লাব সভাপতি এমরান আলী রানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, ইদ্রিস আলী সুমন, আশরাফুল ইসলাম,সিংড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। এদিকে মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিংড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে সমাবেশ করে। সমাবেশে সিংড়া উপজেলা শাখার সভাপতি মাও. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ সহ অন্যরা বক্তব্য রাখেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team