
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রামের শফিকুল ইসলাম কালুর আমবাগানের সামনের কাঁচা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ধুলাউড়ি গ্রামের মৃত আইনাল হকের ছেলে এনামুল হককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় এনামুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় বসবাসরত সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া হলে মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করা সম্ভব।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।