1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

দুর্গাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক: মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা—এই প্রতিপাদ্যকে সামনে রাজশাহীর দুর্গাপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো: আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী রায়হানুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আসাদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল ইউসুফ, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, মৎস কর্মকর্তা বাবুল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: ফারুক হোসন প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team