1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বিজিবির অভিযানে ১০ হাজার ভারতীয় রেজিস্টেন্স, মদ ও ট্যাপেন্টাডল জব্দ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

রাজশাহীতে বিজিবির অভিযানে ১০ হাজার ভারতীয় রেজিস্টেন্স, মদ ও ট্যাপেন্টাডল জব্দ

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জব্দ করা মালামালের কোনো মালিক পাওয়া যায়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীন রাজাবাড়ী চেকপোস্টের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানার রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।

একই রাতে আনুমানিক ৫টা ৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীন মাজারদিয়া বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার বুলনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি আমবাগান থেকে আরও ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করে।

এদিকে একই সময়ে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীন ইউসুফপুর বিওপির আভিযানিক দল চারঘাট থানার চক মুক্তারপুর গ্রামসংলগ্ন পদ্মা নদীর পাড়ে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় জেডি মদ ও ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে চারঘাট বিওপির একটি আভিযানিক দল চারঘাট থানার মুক্তারপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৩৮২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ইলেকট্রিক রেজিস্টেন্স শুল্ক গুদাম, রাজশাহীতে এবং জব্দ করা মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team