1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পরিবেশ, বন ও জলবায়ু ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

রাজশাহীতে পরিবেশ, বন ও জলবায়ু ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিতকরণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর বিভাগীয় কমিশনারের উদ্যোগে আয়োজিত সভায় বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

মতবিনিময় সভায় পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পরিবেশ ও বনসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে
কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team