
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার ঘোষপাড়া মোড় এলাকায় আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। প্রধান বক্তবা হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল হান্নান, বিএনপি নেতা মিরাজুল ইসলাম, ভিপি এনামুল হক প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোষপাড়া মোড় এলাকায় আলোচনা সভায় যোগ দেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।