1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে মতবিনিময় সভা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

পাবনায় ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আইনটির যথাযথ বাস্তবায়ন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পাবনায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অবহিতকরণ ও বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী দিদারুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর কার্যকর প্রয়োগ জরুরি। একই সঙ্গে ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।

তারা বলেন, পণ্যের সঠিক মূল্য নির্ধারণ ও প্রদর্শন, ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধ, ওজনে কারচুপি রোধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত না করার বিষয়ে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে নিরাপদ ও সুষ্ঠু বাজারব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

এ জন্য নিয়মিত বাজার তদারকির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। কোনো ভোক্তা প্রতারণা বা হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন এবং আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team