1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে আদিবাসী যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

মহাদেবপুরে আদিবাসী যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: মহাদেবপুরের ঐতিহ্যবাহী গ্রাম জোয়ানপুর যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার জোয়ানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ এবং বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য ফজলে হুদা।

টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বদলগাছি উপজেলার গোবর চোপা আদিবাসী ফুটবল দল এবং নিয়ামতপুর উপজেলার দেউলিয়া আদিবাসী ফুটবল দল। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হলে, ট্রাইবেকারে নিয়ামতপুর উপজেলার দেউলী ফুটবল দলকে ৪ -৩ গোলে পরাজিত করে বদলগাছি উপজেলার গোবর চোপা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ ফাইনাল টুর্নামেন্ট পরিচালনা করেন মহাদেবপুরের বিশিষ্ট ফুটবলার আব্দুল বারেক। তাকে সহযোগিতা করেন আব্দুল্লাহিল কাফি এবং যতীন।

ধারা ভাষ্যে ছিলেন বরাবরের মতো জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও বিশিষ্ট ধারাভাষ্যকার মনিরুজ্জামান মনির।

আদিবাসীদের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টে জৌলুস বাড়িয়েছিলেন জাতীয় সংসদ সদস্য ফজলে হুদার সফর সঙ্গী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য ও স্পোর্টস অর্গানাইজার অনূর্ধ্ব ১৫ নাজিম উদ্দিন আহমেদ। বিশিষ্ট ক্রীড়াবিদ ও যুবদল নেতা এস এম মাহফুজ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি নাজিম উদ্দিন আহমেদ উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, বিপথগামী যুব সমাজকে রক্ষার একমাত্র পথই হলো খেলার মাঠে তাদের ফিরিয়ে আনা।

এ সময় অন্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন ছাত্রদল সভাপতি ও জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, এমপির রাজনৈতিক সচিব ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, ক্রীড়া সেক্রেটারি ও যুবদলের আহবায়ক মোজাফফর রহমান , ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, তাঁতি দলের সভাপতি সেকেন্দার আলী প্রমুখ।

উল্লেখ্য যে, এলাকায় এ সময় সাধারণ মানুষের কৃষি কাজ কম থাকায় দুপুরের পর থেকেই মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটেছিল।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team