1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে দুইজনকে আটক করে গণপিটুনি দেওয়ার ঘটনায় শিমুল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শমজান আলী (৪০) নামে অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিমুল হোসেন ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহত শমজান আলী একই গ্রামের নবীন শাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে জোতকাদিরপুর স্কুলের পাশে ইয়ার আলীর বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে শিমুল ও শমজান প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

সকালে স্থানীয়রা তাদের দফায় দফায় মারধর করলে দুজনই গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিমুল হোসেনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে শমজান আলীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সালাউদ্দিন আহমেদ লিটন বলেন, আটক দুজন মাদকাসক্ত এবং এলাকায় নিয়মিত কোনো কাজকর্ম করতেন না। রাতে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ার পর গণপিটুনিতে শিমুলের মৃত্যু হয়েছে।

বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, নিহত শিমুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে গরুর মালিক ইয়ার আলী চোরদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team