1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় টাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বগুড়ায় টাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলার চকসুত্রাপুর ও সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া হিন্দুপাড়া এলাকার মৃত অজিত সরকারের ছেলে ভুলু সরকার (৩৮) এবং শাজাহানপুর উপজেলার রানিরহাট মুন্সিপাড়া এলাকার মৃত শাজাহানের ছেলে মো. টগর (৪০)। তাদের কাছ থেকে ১১টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে।

পরে ভ্রাম্যমাণ আদালত ভুলু সরকারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মো. টগরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড দেন।

ডিএনসি জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team