1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোরে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আনারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার দাসমাড়িয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। চাঁদপুর বাজারে তার একটি চেম্বার রয়েছে। সেখানে তিনি নিয়মিত রোগী দেখতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে রক্তাক্ত অবস্থায় আনারুলকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

নাটোর আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মইনুল হক জানান, আনারুলকে হাসপাতালে নিয়ে আসার সময় সঙ্গে থাকা ব্যক্তিরা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা জানিয়েছিলেন। তবে পরীক্ষা নিরীক্ষায় তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। বুকে ও পিঠে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে।

ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। কে বা কারা এবং কী কারণে আনারুল ইসলামকে হত্যা করেছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team